Events

Events News Details

Stay updated with the latest seminars, workshops, and cultural programs at UITS.

𝗧𝗿𝗮𝗶𝗻𝗶𝗻𝗴 𝗦𝗲𝘀𝘀𝗶𝗼𝗻 𝗳𝗼𝗿 𝗖𝘆𝗯𝗲𝗿 𝗦𝗲𝗰𝘂𝗿𝗶𝘁𝘆 𝗢𝗹𝘆𝗺𝗽𝗶𝗮𝗱

14:00:00 UITS
Event Banner
"গত ২৩.০৯.২০২৪ খ্রী. তারিখ হতে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস এর আইটি বিভাগে এই কার্যক্রম শুরু করা হয়। প্রতি সোমবার দুপুর ১২:৪০ টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত এই ট্রেনিং সেশন চলবে। এই সেশনে একজন শিক্ষার্থী কিভাবে শুরু থেকে সাইবার এন্ড নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ক প্রতিযোগীতা 𝗖𝗮𝗽𝘁𝘂𝗿𝗲 𝗧𝗵𝗲 𝗙𝗹𝗮𝗴 (𝗖𝗧𝗙) এর জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে তা সম্পর্কে হাতে কলমে শেখানো হবে। এর পূর্বে 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗣𝗿𝗼𝗴𝗿𝗮𝗺𝗺𝗲𝗿'𝘀 𝗗𝗮𝘆 উপলক্ষে গত ১২.০৯.২০২৪ খী. তারিখ থেকে আইটি বিভাগে কম্পিটিটিভ প্রোগ্রামিং ট্রেনিং সেশন এর নিয়মিত কার্যক্রম শুরু করা হয়। 𝗖𝗮𝗽𝘁𝘂𝗿𝗲 𝗧𝗵𝗲 𝗙𝗹𝗮𝗴 মূলত 𝗖𝘆𝗯𝗲𝗿 𝗦𝗲𝗰𝘂𝗿𝗶𝘁𝘆 বিষয়ক একটি প্রতিযোগিতা যেখানে 𝗖𝗿𝘆𝗽𝘁𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝗶𝗰 𝗣𝘂𝘇𝘇𝗹𝗲, 𝗥𝗲𝘃𝗲𝗿𝘀𝗲 𝗘𝗻𝗴𝗶𝗻𝗲𝗲𝗿𝗶𝗻𝗴, 𝗛𝗮𝗿𝗱𝘄𝗮𝗿𝗲 𝗛𝗮𝗰𝗸𝗶𝗻𝗴 𝗦𝗰𝗲𝗻𝗮𝗿𝗶𝗼, 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗙𝗼𝗿𝗲𝗻𝘀𝗶𝗰, 𝗢𝗦𝗜𝗡𝗧, 𝗪𝗲𝗯𝗚𝗣𝗧 সহ বিভিন্ন ধরনের 𝗖𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗲 দেওয়া হয়. সেশনটির একটি বর্ধিত অংশ হিসেবে আজকে (২৯.০৯.২০২৪ খ্রী.) সাইবার সিকিউরিটি জগতে ক্যারিয়ার এবং চ্যালেঞ্জ সমূহ নিয়ে একটি আলোচনার আয়োজন করা হয়। আলোচনাতে নিজেদের পেশাদার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করতে উপস্থিত ছিলেন: - 𝗢𝘁𝗼𝗹 𝗞𝗵𝗮𝗻: SecOps Engineer at Cheq - 𝗥𝘂𝗱𝗿𝗮 𝗠𝗼𝗵𝗮𝗺𝗺𝗮𝗱 𝗞𝗵𝗼𝗿𝘀𝗵𝗲𝗱 𝗔𝘇𝗶𝘇: Cybersecurity engineer at FSN IT LTD, Former Cyber Security Engineer (Intern) at BRACNet Limited. - 𝗠𝗱. 𝗠𝗶𝗻𝗵𝗮𝘇𝘂𝗹 𝗜𝘀𝗹𝗮𝗺: Security Engineer at Meghops - 𝗦𝗮𝗯𝘂𝗷 𝗞𝘂𝗺𝗮𝗿 𝗠𝗼𝗱𝗮𝗸: Junior Software QA Engineer at BdJobs বর্তমান তথ্য প্রযুক্তির যুগে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি। বাংলাদেশের সর্বপ্রথম তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ভিত্তিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় ""ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস"" সর্বদাই শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আমরা বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স এবং ট্রেনিং কার্যক্রম পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতায় এই বছরের নভেম্বর পর্যন্ত এই ট্রেনিং সেশন চলমান থাকবে। "