Latest News

Latest News Details

Stay updated with the latest seminars, workshops, and cultural programs at UITS.

𝗙𝗥𝗨𝗜𝗧 𝗙𝗘𝗦𝗧 𝟮𝟬𝟮𝟲

UITS
𝗙𝗥𝗨𝗜𝗧 𝗙𝗘𝗦𝗧 𝟮𝟬𝟮𝟲
জুলাই ১, ২০২৬ (বুধবার) Department of Business Studies, UITS কর্তৃক আয়োজিত এবং UITS Business Club-এর সার্বিক ব্যবস্থাপনায় Fruit Fest 2026 সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১১ টায় UITS Permanent Campus বারিধারায় Fruit Fest 2026 এ সর্বমাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. ফারুক হোসেন, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রাশিদুল হাসান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ম. রবিউল হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ. ন. ম. শরীফ, বিজনেস স্টাডিজ এর বিভাগীয় প্রধান ড. মেহেদী হাছান ও সকল শিক্ষকমন্ডলী, বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রাণবন্ত, আনন্দময় ও স্মরণীয়। সুস্বাদু ও পুষ্টিকর বিভিন্ন ফলের সমাহার, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই আয়োজনকে বিশেষভাবে সফল করেছে। এই আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—নাদিয়া নওশিন, সহকারী অধ্যাপক, শামিমা আক্তার, সহকারী অধ্যাপক এবং UITS Business Club-এর প্রেসিডেন্ট আয়েশা আলী মেহেরুন, জেনারেল সেক্রেটারি পাবেল উর রহমান, জয়েন্ট জেনারেল সেক্রেটারি সৌর দিপ্ত ও সকল সেচ্ছাসেবকদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। "Fresh Fruits. Bright Ideas. Stronger Tomorrows."—এই প্রতিপাদ্যকে ধারণ করে ভবিষ্যতেও আরও সুন্দর ও অর্থবহ আয়োজন নিয়ে সবসময় এগিয়ে আসবে Department of Business Studies, UITS.